| বিজ্ঞপ্তি প্রকাশ | ১৮ জুলাই ২০২১ |
ভূমিকাঃ স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালাে না থাকলে মনও ভালাে। থাকেনা। “সুস্থ দেহে সুন্দর মন” এটি একটি প্রবাদ বাক্য যা সর্বকালে সত্য বলে প্রমানিত। মন ছাড়া দেহ এককভাবে চলতে পারেনা।ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনেরও উন্নতি সাধন করে। শরীর ও মন একে অপরের পরিপূরক। একটিকে ব্যতিরেকে আরেকটির কল্পনা করা যায় না। দেহ ভাল না থাকলে মন খিটখিটে থাকে। সবকিছুতেই যেন অনিহা। শরীর হচ্ছে মনের আধার। তাই শারীরিক সুস্থতার উপর নির্ভর করে মানসিক সুস্থতা। শারীরিক সুস্থতা, মানসিক বিকাশে ভূমিকা পালন করে। মানসিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতার প্রয়ােজন।
শরীর ভালাে না থাকলে মন ও ভালাে থাকে না। কোন কিছুতেই মন বসেনা। এক কাজে মনকে স্থির করা যায় না। আর শারীরিক সুস্থতার প্রধান বাহন। হলাে ব্যায়াম। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনের উন্নতি সাধন করে কারণ মন ছাড়া দেহ একক ভাবে চলতে পারে না।
আমার শারীরিক ও মানসিক সুস্থতার দৈনিক কার্যক্রমের তালিকাঃ
নিম্নে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানাের আগ পর্যন্ত আমার শারীরিক ও মানসিক সুস্থতার দৈনিক কার্যক্রমের ধারাবাহিক তালিকা প্রদান করা হলােঃ সকাল বেলাঃ > আমি প্রতিদিন সকালে খুব ভােরে ঘুম থেকে উঠে মসজিদ এ গিয়ে ফজরের সালাত আদায় করি।
> সালাত আদায় করার পর কিছুক্ষন হাঁটি। মাঝে মাঝে আমি কিছুক্ষন দৌড়াই।
> যেদিন না দৌড়াই সেদিন বাসায় এসে সকালের নাস্তা খেয়ে কিছু সময় ব্যায়াম করি। আমি সাধারণত সরঞ্জাম ছাড়াই ব্যায়াম করি।
> ব্যায়াম করার পর আমি পড়তে বসি। আমার পড়তে খুবই ভাল লাগে। আমি পড়ার ঘরের পাশে ফুলের বাগান করেছি। তাই | পড়ার সময় ফুলের গন্ধে মন ভরে যায় এবং পড়ালেখা আমাকে | মানসিক বিনােদন দেয়।
> আমি কিছু সময় টিভি দেখি। এটাও আমাকে মানসিক বিনােদন দিয়ে থাকে
দুপুর বেলাঃ
> আমি দুপুরে গােসল করে যােহরের সালাত আদায় করার জন্য মসজিদে যাই।।
> নামাজ আদায় করার পর আমি দুপুরের খাবার খাই।
> দুপুরের খাবারের পর আমি ১ থেকে ২ ঘন্টা পর্যন্ত ঘুমাই। এই ঘুম আমার দেহ সুস্থ রাখে। বিকাল বেলাঃ
> ঘুম থেকে উঠে আমি আসরের সালাত আদায় করি। সালাত আদায় | করে তথা ইবাদত করেও আমি এক ধরনের প্রশান্তি লাভ করি।
> এরপর আমি খেলতে মাঠে যাই।
সন্ধ্যা বেলাঃ
> সারা বিকেল খেলার পর আমি মাগরিবের সালাত আদায় করি।
> সালাত আদায় করার পর সামান্য নাস্তা করে পড়তে বসি।
রাতের বেলাঃ
> কিছু সময় পড়ার পর আমি এশার সালাত আদায় করি। এতে আমার পড়ার একঘেড়েমি কাটে।
> এরপর আমি রাতের খাবার খাই।কারণ খাবারের কমপক্ষে দুই ঘন্টা পরে ঘুমাতে যাওয়া শরীরের জন্য ভাল।
> রাতের খাবার খেয়ে আমি কিছু সময় টিভি দেখি।
> টিভি দেখার পর অল্প কিছু সময় পড়ি। তারপর ঘুমাতে যাই। | এইভাবে আমি আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সারাদিন
উপরােক্ত কাজগুলাে করে থাকি। এতে যেমন আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক থাকে তেমনি আমার পড়ায় মন বসে। সমাপ্তিঃ সুস্থ দেহের সঙ্গে সুস্থ মন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এগুলাের মধ্যে কোনাে একটির অনুপস্থিতিই সার্বিক সুস্থতাকে ব্যাহত করে। এ ক্ষেত্রে অবহেলা করলে পরবর্তী সময়ে নানা সমস্যা দেখা দিতে পারে। সুখি সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই।

Leave a Comment