এসএসসি ২য় সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ নমুনা উত্তর ভূগোল | SSC 2nd Week Assignment 2021 Sample Northern Geography



বিষয় ভূগোল

তারিখঃ ২৩ জুলাই ২০২১
বরাবর ,
প্রধান শিক্ষক / সুপার / অধ্যক্ষ ,
গাংনী মাধ্যমিক বিদ্যালয়
মোল্লাহাট , বাগেরহাট ।
বিষয়ঃ “ ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক " বিষয়ক প্রতিবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে ,আপনার আদেশ নং মিস.বা.উ.বি /৩৭.০২.০০০০.১০৬.২৭.০০১.২০-২৯৫ তারিখ ১৮/০৭/২০২১ অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম ।

"ভূগােল ও পরিবেশ এর সম্পর্ক"

ভূগােলের ধারণাঃ

ইংরেজি Geography শব্দটি থেকে ভূগােল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগােলবিদ ইরাটোসথেনিস প্রথম Geography শব্দ ব্যবহার করেন। Geo’ ও ‘graphy শব্দ দুটি মিলে হয়েছে ‘GeographyI Geo' শব্দের অর্থ ‘ভূ বা পৃথিবী এবং ‘graphy শব্দের অর্থ বর্ণনা। সুতরাং 'Geography শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা পৃথিবী আবার মানুষের আবাসভূমি। আমরা পৃথিবীতে বাস করি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলাে ভূগােল।
অধ্যাপক ম্যাকনি (Professor E. A. Macnee) মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলােচনা বা বর্ণনাকে বলেছেন ভূগােল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলােচনা করে তাই ভূগােল। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের (Professor L. Dudley Stamp) মতে, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলাে ভূগােল। কোনাে কোনাে ভূগােলবিদ ভূগােলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান।

২। পরিবেশের ধারনাঃ
মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর, বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনাে জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংঘটিত ঘটনা হলাে ঐ জীবের পরিবেশ।

পরিবেশ বিজ্ঞানী আর্মসের (Arms) মতে, জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। অধ্যাপক কার্ল রিটার (Professor Carl Ritter) ভূগােলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। ভূগােল একদিকে প্রকৃতির বিজ্ঞান আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলাে ভূগােলের আলােচ্য বিষয়। রিচার্ড হার্টশাের্ন (Richard Hartshorne) বলেন, পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলাে ভূগােল।

ভূগোলের পরিধিঃ

বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা-ধারণার বিকাশ, সমাজের মূল্যবােধের পরিবর্তন ভূগােলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণিবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগােল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে।




(ক) প্রাকৃতিক ভূগােল (Physical geography) :ভূগােলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগােল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগােলের আলােচ্য বিষয়।
১। ভূমিরূপবিদ্যা (Geomorphology) : ভূমিরূপবিদগণ একটি গ্রহের নগ্নীভবন এবং ক্ষয়ীভবনের। ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলােচনা করে।
২। জলবায়ুবিদ্যা (Climatology) : জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলােচনা করে।
৩। জীবভূগােল (Biogeography) : পৃথিবীপৃষ্ঠের প্রাণিজগৎ এবং উদ্ভিদের বণ্টন নিয়ে জীবভূগােল আলােচনা করে।
৪। মৃত্তিকা ভূগােল (soil geography) :মৃত্তিকা ভূগােলবিদগণ অশমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বণ্টন ও বিন্যাস সম্পর্কে আলােচনা করে।
৫া সমুদ্রবিদ্যা (Oceanography) : পৃথিবীর প্রায় তিন-চতুর্থাংশ সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যােগাযােগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার আলােচ্য বিষয়।
(খ) মানব ভূগােল (Human geography) :পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকারণ অনুসন্ধান মানব ভূগােলের আলােচ্য বিষয়।

১। অর্থনৈতিক ভূগােল (Economic geography) : প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগােলের আলােচ্য বিষয়। এসব কাজ হলাে কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা ইত্যাদি।

২। জনসংখ্যা ভূগােল (Population geography) : জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি, তার কার্যকারণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের উপর এর প্রভাব জনসংখ্যা ভূগােলের আলােচ্য বিষয়।

৩| আঞ্চলিক ভূগােল (Regional geography) :অঞ্চলভেদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবনধারণ প্রণালি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগােলিক বিষয়বস্তু অনুশীলন করা আঞ্চলিক ভূগােলের প্রধান বিষয়।
৪। রাজনৈতিক ভূগােল (Political geography) : রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগােলিক বিষয় রাজনৈতিক ভূগােলের প্রধান বিষয়।

*৪) ভূগােল ও পরিবেশের আত:সম্পর্ক:

পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলাে ভূগােল। প্রকৃতি, পরিবেশ ও সমাজের সাথে রয়েছে ভূগােলের নিবিড় সম্পর্ক। পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলাে ভূগােল। পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলােচনা ভূগােলের মাধ্যমেই করা হয়।
মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী-নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর, বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। এই পরিবেশে বসবাস করতে গিয়ে আমরা নানান সমস্যার মুখােমুখি হই। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ুর পরিবর্তন, পাহাড়, নদী, সাগর, প্রাকৃতিক পরিবর্তন, সমভূমি, মরুভূমি ইত্যাদি প্রত্যক্ষ ও পরােক্ষভাবে আমাদের উপর প্রভাব ফেলে। এইসব নানাবিধ সমস্যা ও পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারার পদ্ধতিগত আলােচনা ও সমাধান আমরা ভূগােলের মাধ্যমে পেয়ে থাকি। তাই ভূগােল ও পরিবেশের সাথে আন্ত:সম্পর্ক রয়েছে।

প্রতিবেদকের নাম ও ঠিকানা
দশম শ্রেণি , বিভাগঃ মানবিক
রোল নংঃ ০১
গাংনী মাধ্যমিক বিদ্যালয়
মোল্লাহাট , বাগেরহাট ।
প্রতিবেদন তৈরির তারিখঃ ২৩/০৭/২০২১
প্রতিবেদন তৈরির সময়ঃ রাত ১০.০০ মিনিট

Leave a Comment