ভোকেশনাল ১০ম শ্রেণির পদার্থবিজ্ঞান ২য় ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ | Vocational 10th Grade Physics 2nd 4th Week Assignment Solution 2021



ওয়ার্কশপের রক্ষণাবেক্ষণের ধারণাঃ
ওয়ার্কশপে কোন মেশিন বা যন্ত্রপাতি নতুন ভাবে
বসানাের পর ব্যবহারের কারণে উহার বিভিন্ন যন্ত্রাংশ
ক্ষয়প্রাপ্ত হয় বা অকেজো হয়ে পড়ে । তাছাড়া ময়লা ,
ধুলাবালি ইত্যাদি পড়ে মেশিন নষ্ট বা ব্যবহারের অযােগ্য
হয়ে যেতে পারে । তাই পর্যায়ক্রমে ওয়ার্কশপেরর
যন্ত্রপাতিসমূহকে ক্ষয়প্রাপ্ত হওয়া বা অকেজো হওয়া
থেকে রক্ষা করার জন্য নিয়মিত বা পর্যায়ক্রমে যে ব্যবস্থা
গ্রহন করা হয় তাহাকে ওয়ার্কশপের রক্ষণাবেক্ষণ বলা হয় ।
ওয়ার্কশপের রক্ষণাবেক্ষণের প্রকারভেদঃ
ওয়ার্কশপের রক্ষণাবেক্ষণ কে আমরা ৪ টি প্রকারে বিভক্ত
করতে পারি । নিন্মে এই ৪ টি প্রকারভেদ এর নাম উল্লেখ
করা হলােঃ
( ১ ) পরিকল্পিত রক্ষণাবেক্ষণ ( Planned Maintenance )
( ২ ) তালিকা মাফিক রক্ষণাবেক্ষণ । (  Scheduled
Maintenance )
( ৩ ) ব্রেক - ডাউন রক্ষণাবেক্ষণ ( Brake - down Maintenance )
( ৪ ) মূলধন প্রতিস্থাপন রক্ষণাবেক্ষণ ( Capital Replacement
Maintenance )
ওয়ার্কশপের রক্ষণাবেক্ষণের পদ্ধতিসমূহঃ
নিন্মে ওয়ার্কশপের রক্ষণাবেক্ষণের পদ্ধতিসমূহের বর্ণনা
দেওয়া হলােঃ
( ১ ) পরিকল্পিত রক্ষণাবেক্ষণঃ অপ্রত্যাশিতভাবে কোন
ওয়ার্কশপের যন্ত্রপাতি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা
করার জন্য পরিকল্পিত রক্ষণাবেক্ষণ খুবই সহায়ক ভূমিকা
পালন করে থাকে । পরিকল্পি রক্ষণাবেক্ষণ দুই প্রকারের
হয়ে থাকে । যেমন-
( ক ) প্রতিরােধী রক্ষণাবেক্ষণ ,
( খ ) দীর্ঘ মেয়াদী রক্ষণাবেক্ষণ ।
ক. প্রতিরােধী রক্ষণাবেক্ষণঃ ক্ষয়প্রাপ্ত ভাঙা
যন্ত্রাংশসমূহ । মেরামত , তল বদলানাে , গিয়ার ওয়েল ,
গ্রিজ দেওয়া ইত্যাদি কর্মকান্ড হলাে প্রতিরােধী
রক্ষণাবেক্ষণ ।
খ . দীর্ঘ মেয়াদী রক্ষণাবেক্ষণঃ মেশিন নির্মাণ
প্রতিষ্ঠান বা সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক মেশিনের
সাথে সরবরাহকৃত ম্যানুয়াল বা নির্দেশিকা অনুযায়ী
দীর্ঘদিন পর ঐ মেশিনের কোন অংশের মেরামত জনিত
কাজই দীর্ঘ মেয়াদী রক্ষণাবেক্ষণ ।
( ২ ) তালিকা মাফিক রক্ষণাবেক্ষণঃ কোন শিল্প
প্রতিষ্ঠানে একটা পূর্ব নির্ধারিত সময়ে মেশিন পরিদর্শন ,
লুব্রিকেশন , সার্ভিসিং , ওভারলিং ইত্যাদি কাজ
পরিচালনাকে তালিকা মাফিক রক্ষণাবেক্ষণ বলা হয় ।
( ৩) ব্রেক - ডাউন রক্ষণাবেক্ষণঃ কোন যন্ত্রপাতি বা
মেশিন হঠাৎ নষ্ট হলে উৎপাদন কাজ সম্পূর্ণ বন্ধ রেখে
মেশিন বা যন্ত্রপাতি সম্পূর্ণ মেরামত করে কাজের
উপযােগী করাই ব্রেক - ডাউন রক্ষণাবেক্ষণ।
( ৪ ) মূলধন প্রতিস্থাপন রক্ষণাবেক্ষণঃ বিনষ্টকৃত
যন্ত্রপাতি বা মেশিন মেরামত বা খুচরা যন্ত্রাংশ পরিবর্তন
করে সন্তোষজনক ভাবে চালানাে যায় ; কিন্তু ব্যয় খুব বেশি
হয় । এ ক্ষেত্রে দেখা যায় যে , মেরামত খরচ প্রায় নতুন
মেমিন বা যন্ত্রপাতি ক্রয় করে বসানাের খরচের
কাছাকাছি হয় । এমতাবস্থায় বিনষ্টকৃত যন্ত্রপাতি বা
মেশিন মেরামত না করে পুনরায় মূলধন খাটিয়ে নতুন মেশিন
প্রতিস্থাপন করা হয় । একে মূলধন প্রতিস্থাপন রক্ষণাবেক্ষণ
বলে ।
ওয়ার্কশপের রক্ষণাবেক্ষণের প্রয়ােজনীয়তাঃ
ওয়ার্কশপের যন্ত্রপতিসমূহ অকেজো হওয়ার পূর্বেই কাজের
উপযােগী রাখতে যে সমস্ত ব্যবস্থাদি গ্রহণ করা হয় তাহাই
ঐ ওয়ার্কশপের রক্ষণাবেক্ষণ । নিন্মে ওয়ার্কশপের
রক্ষণাবেক্ষণ এর প্রয়ােজনীয়তা আলােচনা করা হলাে
১. সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ না করলে যন্ত্রপাতিসমূহ বার
বার নষ্ট হযে এক সময় অকেজো হয়ে যেতে পারে ।
রক্ষণাবেক্ষণ সঠিক ভাবে করলে যন্ত্রপাতি সমূহের আয়ু
বৃদ্ধি পায় ।
২. যখনই যন্ত্রপাতির সামান্য ত্রুটি দেখা যায় , তা যদি দ্রুত
মেরামত করা হয় তবে বিরাট ক্ষতি হতে পারে । এমনকি
উৎপাদন বন্ধ হয়ে গিয়ে ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা
থাকে ।
৩. সঠিক সময়ে রক্ষণাবেক্ষণ না করলে উৎপাদন ব্যাহত হয়
এবং চাহিদা মােতাবেক উৎপাদিত পণ্য সরবরাবহ করা
সম্ভব হয় না । ফলে পণ্য বিক্রয়ের বাজার ও সুনাম দুইই নষ্ট হয়
৪. রক্ষণাবেক্ষণ সঠিক সময়ে ও সঠিক নিয়মে করলে
যন্ত্রপতির আয়ু বেড়ে যায় বা টেকসই হয় । তাই ইন্ডাস্ট্রি বা
প্ল্যান্টের অপচয় কম হয় বলে উৎপাদন খরচ কম হয়।
৫. সঠিকভাবে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করলে যন্ত্রপতির
দক্ষতা বৃদ্ধি পায় ।

Leave a Comment