HSC 2021 হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম সপ্তাহের নমুনা উত্তর
বিষয়: হিসাব বিজ্ঞান ২য় পত্র
বিষয় কোড: ২৫৪
স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অধ্যায়-চতুর্থ; যৌথ মূলধনী কোম্পানির মূলধন।
অ্যাসাইনমেন্ট: যৌথমূলধনী কোম্পানির মূলধনের ধারণা ও শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনের হিসাবরক্ষণ
সহায়ক তথ্য:
পদ্মা লিমিটেড, মেঘনা লিমিটেড ও যমুনা লিমিটেড ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত তিনটি পৃথক কোম্পানি। প্রতিটি কোম্পানির অনুমােদিত মূলধন ১০,০০,০০০ টাকা যা ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত;
পদ্মা লিমিটেড অনুমােদিত মূলধনের ৪০% সমহারে,
মেঘনা লিমিটেড ২ টাকা অধিহারে অনুমােদিত মূলধনের ৫০% এবং
যমুনা লিমিটেড ১ টাকা অবহারে অনুমােদিত মূলধনের ৩০% ইস্যু করলাে;
প্রতিটি কোম্পানি ইস্যুকৃত শেয়ারের বিপরীতে ২০% অতিরিক্ত আবেদন পেল;
প্রতিটি কোম্পানি যথারীতি ইস্যুকৃত শেয়ারগুলাে আবেদনকারীদের মধ্যে বন্টন করলাে এবং অতিরিক্ত আবেদনের টাকা যাদেরকে শেয়ার দেওয়া সম্ভব হয়নি তাদেরকে ফেরত দেওয়া হলাে;
যমুনা লিমিটেড ভূমি ও দালানকোঠা ক্রয়ের বিপরীতে অনুমােদিত মূলধনের ২০% ইস্যু করলাে;
বিষয়বস্তু
ক) যৌথমূলধনী কোম্পনির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে
খ) যৌথমূলধনী কোম্পানির শেয়ার, স্টক এবং ঋণপত্রের মধ্যকার পার্থক্য নিরূপন করতে পারবে
গ) সমহার, অধিহার ও অবহারে শেয়ার ইস্যুর সংক্রান্ত লেনদেন খতিয়ানভূক্ত করতে এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবে
নির্দেশনা
ক) শেয়ার ও স্টকের পার্থক্য নিরূপন
খ) সমহার, অধিহার ও অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন হিসাবভুক্তকরণ
গ) শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন খতিয়ানভূক্তকরণ এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ
HSC 2021 হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম সপ্তাহের নমুনা উত্তর
যৌথমূলধনী কোম্পানির মূলধনের ধারণা ও শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনের হিসাবরক্ষণ
ক) শেয়ার ও স্টকের পার্থক্য
পার্থক্যর ধরণ | শেয়ার | স্টক |
অর্থ | একটি সংস্থার মূলধন, ছোট ইউনিটে বিভক্ত, যা সাধারণত শেয়ার হিসাবে পরিচিত | কোনও সদস্যের পুরো অর্থ পরিশোধিত শেয়ারকে একক তহবিলে রূপান্তর করা স্টক হিসাবে পরিচিত। |
মূল্য পরিশোধ করা | শেয়ারগুলি আংশিক বা সম্পূর্ণ অর্থ প্রদান করা যেতে পারে। | স্টক কেবল সম্পূর্ণ পরিশোধ করা যেতে পারে। |
নির্দিষ্ট নম্বর | একটি অংশের একটি নির্দিষ্ট সংখ্যা থাকে যা স্বতন্ত্র সংখ্যা হিসাবে পরিচিত। | একটি স্টকের এ জাতীয় সংখ্যা নেই। |
আখ্যা | সমান পরিমাণে | অসম পরিমাণ |
খ) সমহার ও অধিহারে ইস্যুকৃত শেয়ারের জাবেদা ভূক্তকরণ
পদ্মা লিমিটেডের জাবেদা দাখিলা
তাং | বিবরণ | সূত্র | ডে.টাকা | ক্রে.টাকা |
ব্যাংক হিসাব শেয়ার আবেদন (প্রতিটি ১০ টাকা মূল্যের ৪৮০০০ শেয়ার আবেদন পাওয়া গেল) শেয়ার আবেদন শেয়ার মূলধন ব্যাংক হিসাব (শেয়ার আবেদনের টাকা কে শেয়ার মূলধনে স্থানান্তর ও অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হল ) | ৪,৮০,০০০ ৪,৮০,০০০ | ৪,৮০,০০০ ৪,০০,০০০ ৮০,০০০ |
মেঘনা লিমিটেডের জাবেদা দাখিলা
তাং | বিবরণ | সূত্র | ডে.টাকা | ক্রে.টাকা |
ব্যাংক হিসাব শেয়ার আবেদন (প্রতিটি ১০ টাকা মূল্যের ৬০,০০০ শেয়ার ২ টাকা অধিহার সহ আবেদন পাওয়া গেল) শেয়ার আবেদন শেয়ার মূলধন ব্যাংক হিসাব শেয়ার অধিহার (শেয়ার আবেদনের টাকা কে শেয়ার মূলধন, শেয়ার অধিহার স্থানান্তর ও অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হল ) | ৭,২০,০০০ ৭,২০,০০০ | ৭,২০,০০০ ৫,০০,০০০ ১,২০,০০০ ১,০০,০০০ |
গ) যমুনা লিমিটেডের শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা
যমুনা লিমিটেডের জাবেদা দাখিলা
তাং | বিবরণ | সূত্র | ডে.টাকা | ক্রে.টাকা |
ব্যাংক হিসাব শেয়ার আবেদন (প্রতিটি ১০ টাকা মূল্যের ৩৬,০০০ শেয়ার ১ টাকা অবহার বাদে আবেদন পাওয়া গেল) শেয়ার আবেদন শেয়ার অবহার শেয়ার মূলধন ব্যাংক হিসাব (শেয়ার আবেদনের টাকা কে শেয়ার মূলধনে স্থানান্তর, অবহার অন্তর্ভুক্ত ও অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হল ) ভূমি ও দালান কোঠা শেয়ার মূলধন (ভূমি ও দালানকোঠা ক্রয় এর বিপরীতে শেয়ার ইস্যু করা হলো) | ৩,২৪,০০০ ৩,২৪,০০০ ৩০,০০০ ২,০০,০০০ | ৩,২৪,০০০ ৩,০০,০০০ ৫৪,০০০ ২,০০,০০০ |
ঘ) সকল কোম্পানির ব্যাংক হিসাব তৈরি
পদ্মা লিমিটেডের ব্যাংক হিসাব
তাং | বিবরণ | সূত্র | ডে.টাকা | ক্রে.টাকা | জের |
শেয়ার আবেদন শেয়ার আবেদন | ৪,৮০,০০০ | ৮০,০০০ | ৪,৮০,০০০ ৪,০০,০০০ |
মেঘনা লিমিটেডের ব্যাংক হিসাব
তাং | বিবরণ | সূত্র | ডে.টাকা | ক্রে.টাকা | জের |
শেয়ার আবেদন শেয়ার আবেদন | ৭,২০,০০০ | ১,২০,০০০ | ৭,২০,০০০ ৬,০০,০০০ |
যমুনা লিমিটেডের ব্যাংক হিসাব
তাং | বিবরণ | সূত্র | ডে.টাকা | ক্রে.টাকা | জের |
শেয়ার আবেদন শেয়ার আবেদন | ৩,২৪,০০০ | ৫৪,০০০ | ৩,২৪,০০০ ২,৭০,০০০ |
ঙ) সকল কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করন
পদ্মা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী
বিবরণ | টাকা | টাকা |
সম্পত্তি সমূহ চলতি সম্পদ: ব্যাংক হিসাব দায় ও শেয়ার মালিকানা স্বত্ব শেয়ার মূলধন: অনুমোদিত মূলধন: প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ার ইস্যুকৃত বিলিকৃত ও পরিশোধিত মূলধন: ১০ টাকা মূল্যের ৪০,০০০ শেয়ার | ৪,০০,০০০ ১০,০০,০০০ ৪,০০,০০০ |
মেঘনা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী
বিবরণ | টাকা | টাকা |
সম্পত্তি সমূহ চলতি সম্পদ: ব্যাংক হিসাব দায় ও শেয়ার মালিকানা স্বত্ব শেয়ার মূলধন: অনুমোদিত মূলধন: প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ার ইস্যুকৃত বিলিকৃত ও পরিশোধিত মূলধন: ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার সঞ্চিতি ও উদ্বৃত্ত সমূহ: শেয়ার অধিহার | ৬,০০,০০০ ১০,০০,০০০ ৫,০০,০০০ ১,০০,০০০ ৬,০০,০০০ |
যমুনা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী
বিবরণ | টাকা | টাকা |
সম্পত্তি সমূহ স্থায়ী সম্পদ: ভূমি ও দালান কোঠা চলতি সম্পদ: ব্যাংক হিসাব অসমন্বয়কৃত ব্যয়: শেয়ার অবহার দায় ও শেয়ার মালিকানা স্বত্ব শেয়ার মূলধন: অনুমোদিত মূলধন: প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ার ইস্যুকৃত বিলিকৃত ও পরিশোধিত মূলধন: ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার | ২,০০,০০০ ২,৭০,০০০ ৩০,০০০ ৫,০০,০০০ ১০,০০,০০০ ৫,০০,০০০ |

Leave a Comment