২০২২ সালের এইচএসসি ৫ম সপ্তাহের এসাইনমেন্ট উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে , চলমান কোভিড ১৯ অতিমারির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্ত করা ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্য প্রণীত অ্যাসাইনমেন্টের কার্যক্রম ১৪ / ০৬ / ২০২১ খ্রি . থেকে শুরু হয়েছে । জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫ ( পনের ) সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেছে । এরই অংশ হিসেবে অ্যাসাইনমেন্ট গ্রীড অনুযায়ী ৫ ম সপ্তাহের জন্য গুচ্ছ ৪ এর জীববিজ্ঞান , সমাজবিজ্ঞান , সমাজকর্ম , ভূগােল , ফিন্যান্স - ব্যাংকিং ও বিমা , গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন এবং গুচ্ছ ৫ এর উচ্চাঙ্গ সংগীত , উচ্চতর গণিত , উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন , আরবি , পালি , সংস্কৃত , কৃষিশিক্ষা , মনােবিজ্ঞান , পরিসংখ্যান , মৃত্তিকা বিজ্ঞান , প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস , গার্হস্থ্যবিজ্ঞান , চারু ও কারুকলা , শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ বিষয়ের মােট ২০ টি ( বিশটি ) অ্যাসাইনমেন্ট প্রদান করা হলাে । ১৬ আগষ্ট , ২০২১ খ্রি . সোমবার থেকে এ পর্যায়ের কার্যক্রম শুরু হবে । এমতাবস্থায় , উল্লিখিত বিষয়ে কোভিড ১৯ সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে ।





Leave a Comment