২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান।


২০২১ এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান প্রসঙ্গে

২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান।

এইচএসসি ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১

উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে , কোভিড -১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে প্রণীত অ্যাসাইনমেন্টসমূহের মধ্যে ৪ র্থ সপ্তাহের জন্য গুচ্ছ -১ এর পদার্থবিজ্ঞান / ইতিহাস / ইসলামের ইতিহাস ও সংস্কৃতি / ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা / ইসলাম শিক্ষা / শিশুর বিকাশলঘু সংগীত এবং গুচ্ছ -৩ এর রসায়ন / অর্থনীতি / পৌরনীতি ও সুশাসন / যুক্তিবিদ্যা / হিসাববিজ্ঞান / খাদ্য ও পুষ্টি উচ্চাঙ্গ সংগীত বিষয়ের ১৪ টি অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হলো । এ কার্যক্রম ১৭-০৮-২০২১ খ্রি . থেকে শুরু হবে ।
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টসমূহ প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড -১৯ এর সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে । বিষয়টি অতীব জরুরি ।

সংযুক্তি :

১. অ্যাসাইনমেন্ট গ্রীড

২. অ্যাসাইনমেন্টসমূহ ( ৪ র্থ সপ্তাহের জন্য ১৪ টি )


অ্যাসাইনমেন্ট প্রস্তুতের জন্য শিক্ষার্থীদের নির্দেশনাঃ

১। অবশ্যই A-4 সাইজের সাদা কাগজ ব্যাবহার করতে হবে এবং কাগজের এক পাশে লেখতে হবে । কোনক্রমেই উভয় পৃষ্ঠায় লেখা যাবে না।
২। কাগজের উপরে ও বামে ১.৫ ইঞ্চি এবং ডানে ও নিচে ০.৭৫ ইঞ্চি মার্জিন থাকতে হবে।
৩। কভার পেজ এ “নমুনা কপি” লেখা থাকা যাবে না। কভার পেজ http://mbgwc.edu.bd/…/uploads/2021/08/Assignment-cover-edit… লিংক এ পাওয়া যাবে।
৪। শিক্ষার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা এবং সাস্থবিধি অনুসরণ করতে হবে।
৫। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য বলা হল । জমাদানের তারিখ পরবর্তীতে জানানো হবে।

 

২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত মাউশি র নির্দেশনা(Assignment3rweeknotice )

 

১) ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য প্রণীত ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট(Assaintment4rdweek )

 

২) ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট এর কভারপেজ( Assignment cover edited )

 

 

∗∗∗ এক জন শিক্ষার্থীকে শাখা ভিত্তিক ৩ টি আবশ্যিক বিষয়ের অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে হবে। ∗∗∗

∗∗∗ ঐচ্ছিক বিষয়ের জন্য কোন অ্যাসাইনমেন্ট দিতে হবে না। ∗∗∗

২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধন/উত্তর














Leave a Comment