অ্যাসাইনমেন্ট কাজ:
সম্প্রতি সংঘটিত বিশ্বের কয়েকটি দেশের বড় ধরনের ভূমিকম্পের কারণ, উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তালিকা প্রস্তুত কর। বাংলাদেশ এ ধরণের কোন ভূমিকম্প সংঘটিত হলে এবং বিপুল ক্ষতি হলে সেক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসাবে তোমার করণীয় সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।
শিখনফল/ বিষয়বস্তু:
- ভূমিকম্পের ধারনা ব্যাখ্যা করতে পারবে।
- ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে পারবে।
- ভূমিকম্পের ফলাফল ব্যাখ্যা করতে পারবে।
- ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ ব্যাখ্যা করতে পারবে।
- ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার মনোভাব তৈরি করবে।
নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি):
- সূচনা
- যেকোনো চারটি দেশের ভূমিকম্পের কারণ ও উৎস উল্লেখ করবে।
- ওই ৪টি দেশের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তালিকা করবে (চিত্রসহ)।
- বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করবে।
- স্বেচ্ছাসেবক হিসেবে তার করণীয় (পাঠ্যপুস্তক, ইন্টারনেট, সংবাদমাধ্যম, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করবে।)
- প্রতিবেদনের ধাপ অনুসরণ করে ৪০০ শব্দের মধ্যে প্রতিবেদন প্রণয়ন করতে হবে।








Leave a Comment