এইচএসসি ২০২১ সালের হিসাববিজ্ঞান ৭ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | HSC 2021 Accounting 7th Week Assignment Answer

বিষয়: হিসাববিজ্ঞান ১ম পত্র, বিষয় কোড: ২৫৩, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫, স্তর: এইচএসসি, চতুর্থ অধ্যায়: রেওয়ামিল।

অ্যাসাইনমেন্ট: রেওয়ামিল প্রস্তুতকরণ ও অশুদ্ধি সংশােধন সহায়ক তথ্য:

প্রিমিয়াম জেনারেল স্টোর এর হিসাবের বই থেকে ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে নিম্নে উল্লিখিত খতিয়ানের জের সংগ্রহ করা হয়:

মূলধন ৩০,০০০ টাকা; বিক্রয় খতিয়ানের জের ২০,০০০ টাকা।

নগদ তহবিল (১-১-২০২০) ১০,০০০ টাকা।

ভাড়া খরচ ১৭,০০০ টাকা;

ব্যাংক জমা (৩১-১২-২০২০) ৮,০০০ টাকা, নগদ তহবিল (৩১-১২-২০২০) ১২,০০০ টাকা।

কমিশন আয় ২০,০০০ টাকা।

ক্রয় খতিয়ানের জের ১৬,০০০ টাকা; যন্ত্রপাতি ২৪,০০০ টাকা।

প্রারম্ভিক মজুদ পণ্য ৮,০০০ টাকা; সাধারণ সঞ্চিতি ২২,০০০ টাকা।

ক্রয় ৩৭০০০ টাকা; বিক্রয় ৫৭,০০০ টাকা।

নমুনা পণ্য বিতরণ ১২,০০০ টাকা।

সমাপনী মজুদ পণ্য ৪,০০০ টাকা।

ব্যাংক জমাতিরিক্তি {১-১-২০২০) ৬,০০০ টাকা; উত্তোলন ৭,০০০ টাকা।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে রেওয়ামিল প্রস্তুতের পর নিম্নের ভুলগুলাে উদঘাটিত হয়:

১) বিক্রয় হিসাবে ৪,৫০০ টাকা কম লেখা হয়েছে।

২} ক্যাশ বাক্স থেকে ১০,০০০ টাকা হারিয়ে যায়, যা হিসাবভূক্ত হয়নি।

৩) পণ ক্রয় ৭০০০ টাকা, ক্রয় হিসাবে ২,০০০ টাকা ডেবিট করা হয়েছে।

৪) ৯,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয়, ক্রয় হিসাবে হিসাবভূক্ত হয়েছে।

৫) ভাড়া ২,০০০ টাকা প্রদান করে, ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে।

৬) মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫০০ টাকা ভুলবশত উত্তোলন হিসাবে ৫,০০০ টাকা ডেবিট করা হয়েছে।

বিষয়বস্তু

ক. রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে হিসাব দাখিলার বিভিন্ন ভুল চিহ্নিত করতে পারবে।
খ. হিসাবের শুদ্ধতা যাচাই ও ভুল সংশােধন করতে পারবে।
নির্দেশনা

১. বিভিন্ন প্রকার ভুল সম্পর্কিত ধারণা অর্জন।
২. রেওয়ামিল প্রস্তুতকরণ
৩. অনিশ্চিত হিসাব সম্পর্কিত বাস্তব ধারণা অর্জন।
৪. রেওয়ামিল মিলে যাওয়া সত্বেও যে সকল ভুল ধরা পড়ে না সে সম্পর্কিত বাস্তব ধারণা অর্জন।
৫. সংশোধনী দাখিলা প্রস্তুতকরণ।
৬. সংশােধিত রেওয়ামিল প্রস্তুতকরণ।

এইচএসসি ২০২১ সালের হিসাববিজ্ঞান ৭ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | HSC 2021 Accounting 7th Week Assignment Answer


ক ) করণিক ভুলের প্রকারভেদঃ

কেরানী অর্থাৎ হিসাব সহকারি এবং হিসাবরক্ষকগণ বিভিন্ন সরকারি বই এবং খতিয়ানে হিসাব লেখার সময় যে সকল ভুল ত্রুটি করে থাকে ঐগুলােকে করণিক ভুল বলে । করণিক ভুল গুলােকে চার ভাগে ভাগ করা যায় । নিম্নে করণিক ভুলের প্রকারভেদ আলােচনা করা হলঃ
১ ) বিচ্যুতি বা বাদ পড়ার ভুলঃ কোন লেনদেন হিসাবের সহকারি বইতে অথবা খতিয়ান হিসাবে লিখলে অথবা আংশিকভাবে লিখলে যে ভুল হয় তাকে বিচ্যুতি বা বাদ পড়ার ভুল বলে । যেমন 2000 টাকার পণ্য ক্রয় করে ক্রয় বইতে লেখা হলাে না ।
২ ) হিসাব লেখার ভুলঃ কাজে অবহেলা বা
অমনােযােগিতার ফলে হিসাব লিখুন কাজে যে ভুল হয় তাকে হিসাব লেখার ভুল বলে । এজাতীয় ভুলের ফলে সহকারি হিসাব বইতে টাকার অংক লেনদেনের প্রকৃত অংক অপেক্ষা কম বা বেশি লেখা হয় । যেমন- নগদে 5000 টাকার পণ্য বিক্রয় করে নগদান বইতে 500 টাকা ডেবিট করা।
৩ ) বেদাখিলার ভুলঃ সহকারি বইতে টাকার অংক ঠিক থাকলেও খতিয়ান হিসেবে স্থানান্তরের সময় একটি নির্দিষ্ট হিসাবে ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে অপর একটি হিসাবে ডেবিট বা ক্রেডিট করলে যে ভুল হয় তাকে রি ভুল বল জমা বলে । জামালের নিকট হতে 5000 টাকা পেয়ে কামালের হিসাব ক্রেডিট করা হলাে ।
৪ ) পরিপূরক ভুলঃ অজ্ঞাতসারে হিসাব - নিকাশে সংঘটিত এক বা একাধিক ভুলকে সজ্ঞানে অপর এক বা একাধিক ভুলের মাধ্যমে পরিপূরণ করে নেওয়ার কাজকে বলা হয় পরিপূরক ভুল বা  সম্পূরক ভুল । যেমন- ৭-৯-২০২১ তারিখে জলির
নিকট থেকে 5000 টাকার মাল ক্রয় করে ভুলবশত মলির হিসাবে ক্রেডিট করা হলাে । পুনরায় ৯-৯-১০২১ তারিখে মলির নিকট থেকে ৫০০০ টাকার মাল ক্রয় করে জলির হিসাবে ক্রেডিট করা হলাে ।


খ ) সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ানের জেরের
সাহায্যে রেওয়ামিল প্রস্তুতকরণ প্রিমিয়াম জেনারেল স্টোরের ২০২০ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের জন্য রেওয়ামিলঃ
এইচএসসি ২০২১ সালের হিসাববিজ্ঞান ৭ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | HSC 2021 Accounting 7th Week Assignment Answer

এইচএসসি ২০২১ সালের হিসাববিজ্ঞান ৭ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | HSC 2021 Accounting 7th Week Assignment Answer

এইচএসসি ২০২১ সালের হিসাববিজ্ঞান ৭ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | HSC 2021 Accounting 7th Week Assignment Answer

এইচএসসি ২০২১ সালের হিসাববিজ্ঞান ৭ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | HSC 2021 Accounting 7th Week Assignment Answer


Leave a Comment