এইচএসসি বিএম ২০২১ সালের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ ২য় পত্র ৭ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | HSC BM 2021 Accounting 2nd Paper 7th week Assignment Answer

এইচএসসি বিএম ২০২১ সালের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ ২য় পত্র ৭ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | HSC BM 2021 Accounting 2nd Paper 7th week Assignment Answer

যৌথ মূলধনী কোম্পানির গঠনপ্রণালী


যৌথ মূলধনী কোম্পানি গঠন করার জন্য কোম্পানি আইনে বর্ণিত কতগুলাে আইনগত আনুষ্ঠানিতা পালন করতে হয়। কোম্পানি গঠন ও নিবন্ধনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে বর্ণিত ধাপগুলাে পালন করতে হয়।

ক. উদ্যোগ গ্রহণ ও সর্বপ্রথম পাবলিক কোম্পানির ক্ষেত্রে ন্যনতম পক্ষে ৭জন এবং প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২জনকে উদ্যোগ নিতে হয়। তারা প্রস্তাবিত কোম্পানিটির উদ্দেশ্য এবং ব্যবসার সাফল্য লাভের সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হয়ে একটি প্রােজেক্ট প্রােফাইল তৈরি করেন। এতে প্রস্তাবিত কোম্পানির মূলধন কাঠামাে, মূলধন সংগ্রহের পদ্ধতি এবং আগামি কয়েক বৎসরের ব্যবসায়িক কার্যাবলির রূপরেখা টাকার অংকে প্রাক্কলন করা হয়।

খ, পরিমেলবন্ধ প্রস্তুতকরণঃ অতঃপর প্রস্তাবিত কোম্পানির মৌলিক দলিল তৈরি করা হয় যাকে পরিমেলবন্ধ বা স্মারকলিপি বলা হয়। এতে | কোম্পানির নাম, রেজিস্টার্ড অফিস ও ব্যবসায়ের স্থল, উদ্দেশ্য, মূলধন কাঠামাে, পরিচালকদের যােগ্যতাসূচক শেয়ার ক্রয়ের পরিমাণ
ইত্যাদি উল্লেখ করা হয় এবং তাতে উদ্যোক্তাগণের স্বাক্ষর থাকে। 

গ. পরিমেল নিয়মাবলি তৈরি ও পরবর্তী পর্যায়ে পরিমেল নিয়মাবলি নামে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল তৈরি করতে হয়। এতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় নীতিমালা উল্লেখ থাকে। যেমন- পরিচালকের নিয়ােগ ক্ষমতা, ঋণ গ্রহণ ক্ষমতা, শেয়ার বিক্রয় পদ্ধতি, ভােটাধিকার, সভা, হিসাব নিরীক্ষা, শেয়ার মালিকের অধিকার ইত্যাদি বিষয়।

ঘ. নিবন্ধন ও উপরে উল্লেখিত প্রাথমিক কাজ সম্পন্ন করার পর প্রয়ােজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফিসসহ নির্ধারিত ফরমে কোম্পানি নিবন্ধনের জন্য আবেদনপত্র পেশ করা হয়। 

আবেদনের সাথে নিমােক্ত দলিলগুলাে সংযুক্ত করতে হয়ঃ

১. পরিমেলবদ্ধ বা কোম্পানি স্মারকলিপি,
২. পরিমেল নিয়মাবলি 
৩, মূলধনের পরিমাণ, শেয়ারের সংখ্যা, পরিচালকগণের নাম, ঠিকানা, পেশা, নির্দিষ্ট শেয়ার ক্রয়ে পরিচালকবৃন্দের সম্মতিপত্র
৪, কোম্পানি আইন মােতাবেক দলিলপত্রাদি তৈরি করা হয়েছে মর্মে এডভােকেট এটর্নি, চাটার্ড একাউন্টেন্ট, কোম্পানির পরিচালক, সচিব বা ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক প্রদত্ত আইনানুগ ঘােষণা।

ঙ. নিবন্ধনপত্র প্রদান ও উপরােক্ত শর্তাদি যথাযথভাবে পালন করা হলে কোম্পানির নিবন্ধক আবেদনকারীকে কোম্পানির নিবন্ধনপত্র প্রদান করবেন। আইনের দৃষ্টিতে এই পত্রটিই কোম্পানির জন্মসূচক অভিজ্ঞতাপত্র। এই পত্র প্রাপ্তির পরে প্রাইভেট লিমিটেড কোম্পানি তার ব্যবসায় আরম্ভ করতে পারে। 
চ, ব্যবসায় আরম্ভের অনুমতিপত্র ও পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসায় আরম্ভ করার জন্য নিম্নেবর্ণিত আনুষ্ঠানিকতা পালন করতে
১. বিবরণপত্র প্রচার ও পাবলিক লিঃ কোম্পানির যাবতীয় তথ্য এবং জনসাধারণকে শেয়ার ক্রয় করতে আহবান জানায়ে বিবরণপত্রে প্রচার করতে হবে এবং তার অনুলিপি নিবন্ধকের নিকট জমা দিতে হবে। সর্বনিম্ন মূলধনের সমপরিমাণ অর্থের শেয়ার (ন্যূনতম চাঁদা) বিলি বরাদ্দ করতে হবে এবং প্রত্যেক পরিচালককে তাদের যােগ্যতাসূচক শেয়ারগুলাের মূল্য পরিশােধ করতে হবে। কোম্পানি সেক্রেটারি বা পরিচালক কর্তৃক উপরােক্ত কার্যাদি সম্পাদনের ঘােষণাপ্রাপ্তির পর নিবন্ধক পাবলিক লিমিটেড কোম্পানির ব্যবসায় আরম্ভের অনুমতিপত্র প্রদান করবেন।





Leave a Comment