মাধ্যমিক ৬ষ্ঠ শ্রেনীর বিজ্ঞান ১৫তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১|Secondary 6th class science 15th week assignment answer 2021

শিরােনামঃ সালােকসংশ্লেষণ প্রক্রিয়াটি না ঘটলে প্রাণীকূলের জন্য হুমকিস্বরূপ হবে |

১. এই বিশেষ প্রক্রিয়ার নাম হলাে সালােকসংশ্লেষণ। এটি সবুজ উদ্ভিদের মধ্যে ঘটে। কারণ সবুজ উদ্ভিদরাই এই প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে। পারে। সবুজ উদ্ভিদ ছাড়া অন্য কোনাে উদ্ভিদ এই বিক্রিয়ায় অংশগ্রহন করতে পারে না| 
২. সামগ্রিক প্রক্রিয়াটি দেখাও এবং অক্সিজেন বের হওযার, পরীক্ষণটি করার জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করার সুবিধা ব্যাখ্যা করাে।

সামগ্রিক প্রক্রিয়াটি নিচে দেখানাে হলাে এবং হাইড্রিলা উদ্ভিদের ব্যবহার এর সুবিধা বর্ণনা করা হলােঃ 

সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয়, তা পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায়। নিচে তা বর্ণনা করা হলাে:
সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা
সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা


সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা পরীক্ষার উপকরণ: একটি কাচের বিকার, Hydrilla উদ্ভিদ, একটি ফানেল, একটি টেস্টটিউব, পানি, শিখাহীন জ্বলন্ত কাঠি।

কার্যপদ্ধতি:  Hydrilla নামক জলজউদ্ভিদকে বিকারে রেখে একটি ফানেল দিয়ে ঢেকে দিতে হবে। Hydrilla উদ্ভিদকে এমনভাবে স্থাপন করতে হবে যেন এর কাটা কাণ্ড ফানেলের নলের দিকে থাকে। এবার বিকারে এমনভাবে পানি ঢালতে হবে, যাতে ফানেলের সরু নলটি পানিতে ডুবে থাকে। এখন একটি টেস্টটিউব সম্পূর্ণ পানি ভর্তি করে ফানেলের নলের ওপর উপুড় করে রাখতে হবে। এ অবস্থায় পরীক্ষার সেটটিকে সূর্যালােকে রাখতে হবে।

পর্যবেক্ষণ: কিছুক্ষণ পরে দেখা যাবে, Hydrilla উদ্ভিদ থেকে বুদ্বুদ আকারে গ্যাস বের হচ্ছে এবং টেস্টটিউবে জমা হচ্ছে। কিছু গ্যাস জমা হলে টেস্টটিউবটি সাবধানে উঠিয়ে আনতে হবে এবং একটি শিখাহীন জ্বলন্ত কাঠি টেস্টটিউবটি সােজা করে তার মাথায় ধরতে হবে। দেখা যাবে, কাঠিটি দপ করে জ্বলে উঠেছে।


সিদ্ধান্ত

যেহেতু গ্যাসটি শিখাহীন কাঠিটিকে জ্বলতে সাহায্য করেছে, সেহেতু গ্যাসটি অক্সিজেন। কারণ, অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে। Hydrilla উদ্ভিদের সালােকসংশ্লেষণের ফলেই এই অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে।

হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করার সুবিধা : হাইড্রিলা হলাে মূলাবদ্ধ নিমজ্জিত জলজউদ্ভিদ। হাইড্রিলার দেহ সম্পূর্ণভাবে পানিতে | নিমজ্জিত এবং তারা মূলের সাহায্যে মাটির সাথে আবদ্ধ থাকে, সে জন্য হাইড্রিলাকে মূলাবদ্ধ নিমজ্জিত জলজউদ্ভিদ বলা হয়ে থাকে।এটি পানির মধ্যে থেকে সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে কিন্তু অন্য কোনাে উদ্ভিদ তা পারে । তাই, আমরা হাইড্রিলা উদ্ভিদের ব্যবহার করি। নিচে সালােকসংশ্লেষণ প্রক্রিয়ার গুরত্ব লেখা হলােঃ সালােকসংশ্লেষণ হলাে উদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। জীবজগতে সালােকসংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। নিম্নে সংক্ষেপে এর গুরুত্ব সংক্ষেপে আলােচনা করা হলাে:

১। সকলশক্তির উৎস সূর্য। উদ্ভিদ সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌর শক্তিকে | রাসায়নিক শক্তিতে পরিণত করে।

২। খাদ্যশৃংখলের মাধ্যমে উক্ত শক্তি সকলজীবে সঞ্চারিত হয়। 

৩। পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণির খাদ্য প্রস্তুত হয় সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায়। 
৪। পরিবেশের ভারসাম্য রক্ষায় CO, ও ০, অনুপাত ঠিক রাখতে সালােকসংশ্লেষণ বিশেষ ভূমিকা পালন করে। 

৫। উদ্ভিদ ও প্রাণির স্বাভাবিক বৃদ্ধির জন্য বায়ুতে এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক রাখতে উক্ত প্রক্রিয়ার ভূমিকা রয়েছে।

৬। শ্বসন প্রক্রিয়ায় নির্গত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য | ক্ষতিকর হয়ে উঠবে। সালােকসংশ্লেষণ উক্ত গ্যাস গ্রহণ করে বায়ুকে নির্মল রাখে।।

৭। মানুষের বেঁচে থাকার প্রয়ােজনীয় বিভিন্ন উপাদান যেমন- কয়লা, পেট্রোল, রেয়ন, কাগজ, রাবার, ঔষধ ইত্যাদি সালােকসংশ্লেষণ প্রক্রিয়ার ফল।

উপরােক্ত আলােচনা থেকে প্রতীয়মান হয় যে, এই প্রক্রিয়াটি না ঘটলে প্রাণীকুলের জন্য হুমকিস্বরূপ হবে।

Leave a Comment