
মাধ্যমিক ৭ম শ্রেনীর কর্ম ও জীবনমুখী শিক্ষা ১৫তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১ | Secondary class 7 work and life oriented 15th week assignment answer 2021
নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র দিয়ে ভরা থাকে আমাদের সংসার । রান্নার হাড়ি-পাতিল থেকে শুরু করে প্লেট-গ্লাস-বাটি-জগ-মগ-বাড়তি সবই অত্যন্ত প্রয়োজনীয় জিনিস সংসারের কাজে । এসব কখনও অক্ষয় হয় না । বরং বহুল ব্যবহারের ফলে কোনটি পুরনো হয়ে যায়, ক্ষয়ে যায় বা রঙ চটে যায় । আবার কোনোটি যায় ভেঙ্গে । কিছু কিছু জিনিস থাকে স্মৃতিবিজড়িত । পুরনো বা ব্যবহারের অযোগ্য হয়ে গেলেও ফেলতে ইচ্ছে করে না । আপনি চাইলে এসব ব্যবহারের অযোগ্য জিনিসপাত্রকে করে তুলতে পারেন আবার ব্যবহারযোগ্য । তবে এবারের ব্যবহারটা হবে নানন্দিক । একটুখানি কৌশল আর আপনার সৃজনশীলতা সমন্বয় এসব ফেলনা জিনিসেই সাজিয়ে তুলতে পারেন ঘর । বাতিল হয়ে যাওয়া বিভিন্ন জিনিস দিয়ে নতুন সামগ্রী বানিয়ে ঘরের শোভা বর্ধন করা যায় । আমি মূলত অবসর সময়ে এ কাজগুলো করে থাকি । পাড়ার অন্য লোকজন যখন অবসর সময়ে টিভি দেখতে ব্যস্ত থাকে আমি তখন ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে সার্চ দিয়ে এসব অব্যবহৃত জিনিস দিয়ে ঘর সাজানোর সামগ্রী তৈরি করার কলা-কৌশল শিখেছি । অবসর সময়ে ঘরে ছেড়া কাগজপত্র, বোতল, কাপড়, সিমেন্ট এসব ব্যাবহার করে এগুলো তৈরি করি । তবে এখনো পর্যন্ত যা তৈরি করেছি তা নিজেই ঘর সাজানোর কাজে ব্যবহার করেছি । এছাড়া আত্মীয়-স্বজন ,বন্ধু-বান্ধবদের উপহার হিসেবেও প্রদান করেছি । এ পর্যন্ত আমি প্রায় তিনশোর উপর এসব সামগ্রী তৈরি করেছি । অবসর সময়ে এসব ঘর সাজানোর ক্ষেত্রে অব্যবহৃত জিনিস দিয়ে আমি যেসব জিনিস তৈরি করতে পারি তার তালিকা নিম্নে উপস্থাপন করা হলো-
একটি ফুলের ল্যাম্প ঘরের অনেক সৌন্দর্য বৃদ্ধি করে । এটি তৈরি করতে হলে রঙিন বোতলে নিচের অংশ কেটে নিই । এরপর আঠা দিয়ে জোড়া দিয়ে এটিকে গোলক বানাই । একদম নিচে মাঝখানে ফাঁকা রাখতে হবে । এরপর একটা ল্যাম্পস্ট্যান্ডের ওপর বসিয়ে দিতে হয় । এরপর তৈরি হয়ে যায় একটি দুর্দান্ত ল্যাম্পশেড । একটি ওয়াটার কলস ঘরের মধ্যে থাকলে মনে হয় যেন পাহাড়ি এলাকাযর ঝরনা নিজ ঘরে রয়েছে । এতে করে পাহাড়ি যে পানির শব্দ কানে আসে । এটিতে বানানো প্রয়োজন হয় একটি ওয়াটার পাম্প, ককশিট, সিমেন্ট, কাপড়, রং ও একটি পানির গামলা । বাড়িতে অতিথি এলে চটপট বানিয়ে ফুল রেখে চমকে দেওয়ার জন্য তৈরি করেছি অন্য রকম ফুলদানি । যা তৈরি করতে হয় কোমল পানীয়ের বোতল নিয়ে যেগুলো নিচে একটু বাঁকানো থাকে। মাঝ বরাবর কেটে নিতে হয়। এরপর ঘাস কাটতে হয় । কাটা হলে হাতের চাপে ছড়িয়ে সেট করতে হয় । এরপর প্রত্যেকটা খাঁজ বাকিয়ে দিয়ে তৈরি হয় ফুলদানি । সবুজ পাতা দিয়ে বানানো ঝুলন্ত ল্যাম্প বানাতে একটু কষ্ট করতে হয় । সবুজ ,সাদা ,হলুদ, বাদামি এমন নানা রঙের বোতল থেকে পাতা কেটে নিতে হয় । পাতার নির্মূল করা ও শিরা বানানোর জন্য গরম লোহা দিয়ে সাবধানে শেভ করতে হয় । এরপর তার দিয়ে ডাল বানিয়ে পাতাগুলো সেট করতে হয় । ডালের একমাথা খালি রাখতে হয় । পাতাগুলো নিচের দিকে দিয়ে গোল করে শেভ করতে হয় । শেষে পছন্দমত বাল্ব সেট করতে হয় । রাতে তো দারুণ লাগবেই, দিনেও অসাধারণ লাগবে দেখতে । সতেজ-সবুজ-ঝুলন্ত ল্যাম্প বানিয়ে তাক লাগানোর মজাই আলাদা ।
সৃজনশীলতার প্রয়োজনীয়তাঃ
সৃজনশীলতার মূল চাবিকাঠি হলো কোন একটি সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করা। প্রয়োজন আবিষ্কারের জননী , তাই একটু কৃত্রিম প্রয়োজন তৈরি করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে আমাদের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বৃদ্ধি করবে। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, '' ক্রিয়েটিভিটি হলো বুদ্ধিমত্তার কাজ ।তিনি আরো বলেছেন , '' যদি তিনি পদার্থবিজ্ঞানী না হতেন, তবে সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতেন। কারণ তিনি মনে করেন সঙ্গীত জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ । লেখা,অভিনয় ,অঙ্কন, নাচ-গান প্রভৃতির মাধ্যমে আমরা সৃজনশীল প্রতিভা বিকাশ করতে পারি। এই কাজগুলো আমাদেরকে আনন্দিত করে এবং নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। প্রাগৈতিহাসিক কাল থেকে আমাদের পূর্বপুরুষ দেয়ালগুলোতে ছবি এঁকে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে, মাটির তৈরি শিল্পকর্মগুলো মানুষকে বিভিন্ন ধরনের ট্রমা মোকাবেলায় সহায়তা করে ।ক্যান্সারের মতো কঠিন রোগের অভিজ্ঞতা যেগুলো মুখে বলা যায়না ,রোগীরা সেগুলো তাদের সৃজনশীলতার শিল্পকর্ম চিত্রের মাধ্যমে প্রকাশ করেছে।
উপন্যাসিক মায়া এনজিও বলেছেন, '' ক্রিয়েটিভিটি হলো একটি গভীরতম তল । আপনি যত বেশি এটি ব্যবহার করবেন তত বেশি সৃজনশীল হবেন।
বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন খুবই কৌতুহলী। যার প্রতিফলন আমরা তার সৃজনশীল চিত্রকর্মে দেখতে পাই।
পাবলো পিকাসো ছিলেন সৃজনশীল সংযোগের একজন মাস্টার । সাইকেলের প্যাডেল এবং হ্যান্ডেল বার গুলো দিয়ে প্রধান ভাস্কর্যটি তিনি তৈরি করেন ।
সৃজনশীল হওয়া মানে কোন উপন্যাস লেখা বা মাস্টারপিস আঁকার বিষয় নয়। সৃজনশীল আমাদের জীবনের সবক্ষেত্রেই প্রয়োজন ।সৃজনশীল হওয়ার কিছু সুবিধা রয়েছে। যেমনঃ-
- মনে নতুন ধারণার আবির্ভাব হয়।
- আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
- সমস্যা সমাধানের দক্ষতা অর্জন হয়।
- মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয়।

Leave a Comment