একটি নির্দিষ্ট সময়ে একের পর এক ফুচকা খেলে ফুচকার উপযােগ ক্রমেই কমতে থাকে’—উক্তিটি পাঠ্যপুস্তকে উল্লেখিত বিধির সাথে সম্পর্কযুক্ত সুচি ও রেখার। সাহায্যে বিশ্লেষণ -সকল ক্ষেত্রে বিধিটি কার্যকর কিনা তা সম্পর্কে মতামত প্রদান।
অ্যাসাইনমেন্ট শিরোনামঃ উপযােগ, চাহিদা যােগান ও ভারসাম্য
শিখনফল/বিষয়বস্তুঃ
উপযােগের ধারণা বর্ণনা করতে পারবে।
মােট উপযােগ যে প্রান্তিক উপযােগের সমষ্টি তা প্রমান করতে পারবে
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধি চিত্রসহকারে ব্যাখ্যা করতে পারবে।
নির্দেশনাঃ
উপযােগ মােট উপযােগ প্রান্তিক উপযােগ।
উপযােগ সুচি সূচি থেকে রেখা অংকন।
বিধির্টির কার্যকারিতা ব্যাখ্যা।
SSC চতুর্থ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট সমাধান 2021
এসাইনমেন্ট উত্তর বা সমাধান যে যেটাই বলুক আমরা এখন সেই কথা নিয়ে আলোচনা করবো অর্থনীতি বিষয়ের। যদিও অনেক শিক্ষার্থীরা মনে করে অর্থনীতি বিষয়টি খুবই কঠিন কিন্তু আসলে তা নয় অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন টি দেখলেই বুঝতে পারবে যে এটি খুবই সহজ একটি প্রশ্ন। আমরা আশা করি যে কোন শিক্ষার্থী এই এসাইনমেন্ট প্রশ্ন টি খুব সহজে সমাধান করতে পারবে।
আমরা জানি যে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায়ের অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে থেকে নেয়া হয়েছিল কিন্তু এই সপ্তাহে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে এসাইনমেন্ট এর কাজ পাব। তাই প্রথমদিকের এসএমএস গুলো একটু সকলের কাছে সহজ মনে হয়েছিল কিন্তু এই সপ্তাহের মধ্যে সমাধানটি নিচ থেকে দেখে বলুন কতটা সহজ বলে আপনার কাছে মনে হয়।
প্রিয় শিক্ষার্থীরা আমাদের এসাইনমেন্ট এর সমাধান করতে যদি কোন প্রকার সমস্যা মনে হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা তার সমাধান করে দিব। এখানে আমরা পুরো অ্যাসাইনমেন্ট থেকে কিছু কিছু প্রশ্ন দিয়ে ভাগ করে নিয়েছি যাতে করে শিক্ষার্থীরা বুঝতে খুব সহজ হয়।
এসাইনমেন্ট নমুনা উত্তর
ক) উপযােগ, মােট উপযােগ ও প্রান্তিক উপযােগ: সাধারন অর্থে, উপযােগ বলতে কোনাে দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বুঝানাে হয়। কলম, চাল, কাপড়, ঘরবাড়ি, ওষুধ, শিক্ষক, ডাক্তার, উকিল ইত্যাদি দ্রব্য ও সেবা মানুষের অভাব পূরণ করে থাকে, তাই এইগুলাের উপযােগ রয়েছে। কিন্তু কোনাে দ্রব্য একাধারে গ্রহণ করলে তার উপযােগ সব সময় সমান থাকে না। যেমন:কোনাে ব্যক্তি একের পর এক ফুচকা খেতে থাকলে কোন এক সময় আর ফুচকা খেতে চাইবে না। কারণ ব্যক্তি ক্রমান্বয়ে ফুচকা গ্রহণের মাধ্যমে তার অভাব পূরণ করেছে। উপযােগ সম্পর্কে অধ্যাপক মেয়ার্স বলেছেন, “Utility is the quality or capacity of a good which enables it to satisfy human wants.” অর্থাৎ, “উপযােগ হলাে কোনাে দ্রব্যের গুন বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে।”
প্রকৃত পক্ষে উপযােগ একটি মনস্তাত্ত্বিক বিষয়। কারণ সব পণ্যের চাহিদা | সকলের কাছে একই ধরনের নাও হতে পারে। যেমন- যে ব্যক্তি দুই দিন ধরেনা খেয়ে আছে তার কাছে এক টুকরাে রুটি যেমন খুবই মূল্যবান আবার যার | কোন ক্ষুধা নাই তার কাছে এর উপযােগ তেমন নাও থাকতে পারে। উপযােগ হচ্ছে পণ্যের মধ্যে অন্তর্নিহিত একটি উপাদান যার জন্য মানুষ ঐ পণ্য ক্রয় করে থাকে। যে জিনিসের উপযােগ নেই তা কেউ কিনতে চায় না বা বিক্রয় হয় না। সুতরাং, বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর মধ্যে মানুষের | অভাব পূরণের যে ক্ষমতা ও গুণ বিদ্যমান থাকে তাকেই ঐ সামগ্রীর উপযােগ বলে।
১। অপরিবর্তনীয়তা: নির্দিষ্ট সময় মেয়াদে ভােক্তার আয়, রুচি, অভ্যাস, পছন্দ হির বলে অনুমান করা হয়। এগুলাে কোনাে একটির পরিবর্তন হলে এ বিধি কার্যকর হয় না। ২। সময় ব্যবধান: সময় ব্যবধান মেনে নিলে এ বিধি কার্যকর হয় না। কারণ, দীর্ঘ সময় পরে মানুষের কোনাে দ্রব্যের প্রতি আকর্ষন না কমে বাড়তে পারে।
৩। পরিমাণ: অভাবের তুলনায় দ্রব্য ভােগের পরিমাণ খুবই সামান্য হলে এ বিধি কার্যকর হয় না।
৪। শৌখিন দ্রব্য: শৌখিন দ্রব্যের বেলায় এ বিধি কার্যকর হয় না। শখের কারণে দূষ্প্রাপ্য দ্রব্য সামগ্রী সংগ্রহ ও ভােগের ক্ষেত্রে প্রান্তিক উপযােগ ক্রমবর্ধমান হয়।
৫। বিলাসজাত দ্রব্য: সামাজিক মর্যাদা বৃদ্ধির কারণে বিলাসজাত দ্রব্যের প্রান্তিক উপযােগ ক্রমশ বাড়ে।
৬। ভােক্তার চরিত্র: ভােক্তার চরিত্র অস্বাভাবিক হলে অর্থাৎ ভােক্তা যুক্তিশীল না হলে এ বিধি কার্যকর হয় না।
৭। দুষ্প্রাপ্য দ্রব্য: দুষ্প্রাপ্য দ্রব্যের বেলায় বিধিটি কার্যকর হয় না। কারণ, এসব দ্রব্যের বেলায় মানুষের আকাঙক্ষা বেশি থাকে।






Leave a Comment