এস এস সি এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান । ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থদিরে জন্য এসএসসি এসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ওয়েবসাইট dshe.gov.bd তে প্রকাশিত হয়েছে । ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট দেওয়া হয়েছে ।
এসএসসি এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান ২০২১
শিক্ষার্থদের গ্রুপভিত্তিক নৈর্বাচনিক বিষয়ের উপর প্রতি সপ্তাহে ০২ টি করে ১ সপ্তাহের জন্য মােট ২৪ টি অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। প্রথম পর্যায়ে ০৩ সপ্তাহের জন্য অ্যাস্যাসাইনমেন্ট কাভার পৃষ্ঠার নমুনাসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে । গত ১০/০৮/২০২১ তারিখে লকডাউন বিরতির পর পূনরায় এসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা (সরাসরি/অনলাইনে) প্রদান করবে।
বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট চার্ট
সকল সপ্তাহের জন্য বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ১১ টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট যুক্ত করা হয়েছে । এখন থেকে প্রত্যেক ছাত্র/ছাত্রী কে প্রতি সপ্তাহের জন্য নির্ধারিত ২ টি বিষয়ের উপর এসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। এসাইনমেন্টের জন্য নির্ধারিত বিষয় গুলো হল –
বিজ্ঞান বিভাগ | মানবিক বিভাগ | ব্যবসায় শিক্ষা বিভাগ |
পদার্থ বিজ্ঞান | বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা | ব্যবসায় উদ্যোগ |
রসায়ন | ভূগোল ও পরিবেশ | হিসাব বিজ্ঞান |
জীববিজ্ঞান / উচ্চতর গণিত | অর্থনীতি /পৌরনীতি ও নাগরিকতা | ফিন্যান্স ব্যাংকিং |
একজন শিক্ষার্থীকে চতুর্থ বিষয় বাদ দিয়ে প্রতিটি গ্রুপভিত্তিক বিষয়ের ৮টি করে মােট ২৪টি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনাে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না।
সম্পূর্ণ এসাইনমেন্ট ফাইলটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন
এসএসসি ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান ২০২১ সকল বিষয় একসাথে

Leave a Comment